About Us
About Us

ইনসাফ একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার

বিশ্বমানের শিক্ষা প্রদান ও প্রসারের লক্ষ্যে ১৯৯৯ সালে গড়ে উঠেছিল অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ‘ইনসাফ একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার’। শুরুতে এই শিক্ষা প্রতিষ্ঠানে প্লে গ্রুপ থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পাঠদান হতো। এরপর ২০১৩ সালে ষষ্ঠ শ্রেণির কার্যক্রম শুরু হয়। বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানে  প্লে- গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। পাশাপাশি ২০১৫ সাল থেকে English version এর কার্যক্রম শুরু হয়। বর্তমান স্কুলটিতে English version এর প্লে- গ্রুপ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কার্যক্রম চলছে।

মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে উক্ত বিদ্যালয়ের সাথে জড়িত রয়েছেন উচ্চ শিক্ষিত, কর্মঠ, চৌকস ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকামন্ডলী। তাঁদের অক্লান্ত প্রচেষ্টায় বৃহত্তম মিরপুরে প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি বিদ্যালয়টি এর সুনাম ধরে রাখতে সক্ষম হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত সকল পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে প্রতিবছরই A+ সহ আমাদের ছাত্র-ছাত্রীরা অবিস্মরণীয় সাফল্য অর্জন করে আসছে।

প্রতিটি শিক্ষার্থীকে একজন আদর্শ নগারিক সুলভ ব্যক্তিত্ব, শৃঙ্খলা, সত্যনিষ্ঠা ও উদারতা, স্বদেশ প্রেম, ধর্মীয় শিক্ষা, সৃজনশীলতা এবং যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করাই আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য। বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত উভয় ভার্সনে ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে। আপনাদের সহযোগিতা পেলে ভবিষ্যতে উচ্চ মাধ্যমিক পর্যন্ত উন্নীত হবে ইনশাআল্লাহ।

“ইনসাফ একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার” ছাত্র-ছাত্রীদের প্রকৃত শিক্ষায় উচ্চ শিক্ষিত করার উচ্ছ্বল তারুণ্যে্র একটি দীপ্ত শিখা। প্যারাডাইজ শ্রেষ্ঠ শিক্ষা, উন্নত মেধা সৃষ্টির শেষ্ঠ প্রতিষ্ঠান। শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের যৌথ প্রয়াস ছাড়া কোন শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি আশা করা যায় না।  তাই অভিভাবক মহলের কাছে আমার প্রত্যাশা-উৎসাহ ও প্রেরণামূলক সহযোগিতা। তবেই শিক্ষক-শিক্ষিকাগণ তাদের সঠিক শিক্ষা প্রয়োগ করে ছাত্র-ছাত্রীদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে পারবে। ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে আমাদের স্মার্ট ক্যাম্পাস। সু-স্বাস্থ্যের কথা বিবেচনা করে আমরা দিচ্ছি স্বাস্থ্যকর পরিবেশ এবং সেই  সাথে আমরা আধুনিক শ্রেণিকক্ষের ব্যবস্থা রেখেছি।

 

 

Follow Us @Facebook
Useful Links
Visitor Info
100
as on 06 Dec, 2025 05:27 PM
Learn More & Connect with us
  Insaf Academic and Admission Care
©EduTech-SoftwarePlanet